সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৩
সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।


বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


অ্যাডভোকেট সফুরা বেগম রুমী লালমনিরহাটের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি শুধু সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্যই নন, বরং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।


লালমনিরহাট ডিবি পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সফুরা বেগম রুমী। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com