খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৪:৪৪
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ি সদর উপজেলায় দিন-দুপুরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (প্রসীত খীসা) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বুধবার (৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি ইউনিয়নের আকবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি এ ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন।


নিহত ৪৭ বছর বয়সী নিউটন চাকমা ওরফে নির্মল রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের সোনাধন চাকমার ছেলে।


খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।


অংগ্য মারমা বলেন, “সকালে নিউটনসহ দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ি দিক থেকে মোটরসাইকেলে করে আসা আট জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। হামলার সময় একজন সদস্য পালিয়ে প্রাণে রক্ষা পেলেও নিউটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।”


তিনি বলেন, “গণতান্ত্রিক ইউপিডিএফের অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।”


তবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাদের দলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি বলছেন, “এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। পাহাড়ে অনেকগুলো সংগঠন অন্য কেউ এ ঘটনা ঘটাতে পারে।”


এ প্রসঙ্গে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। লাশ উদ্ধারের পর তদন্তের হলে হত্যার আসল কারণ জানা যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com