
দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণ হিসেবে আওয়ামী লীগ সরকারের লুটপাট ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় হাম ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে এ মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীত দুই সরকারের ব্যর্থতা ও ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়ার জটিলতার কারণেই দেশে হামের এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট সরকারের লুটপাট ও অন্তর্বর্তীর সরকারের ব্যর্থতার কারণে আজকে হামের এই প্রাদুর্ভাব।
তিনি জানান, দেশে হামের ভ্যাকসিন মজুত স্থিতিশীল রয়েছে, ইউনিসেফ থেকে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা পেয়েছে সরকার। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, কোভিডের সময় বরাদ্দ ৬০০ কোটি টাকা হামের টিকা ক্রয়ে ব্যবহার করা হবে। একই সঙ্গে প্রাথমিক চিকিৎসা জোরদারে পল্লী চিকিৎসা ব্যবস্থাকে নতুনভাবে বিবেচনার কথাও বলেন মন্ত্রী।
এদিকে, বিরোধীদলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, টিকাদানে অবহেলা এবং কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের বেতন বকেয়া থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। তিনি বলেন, শুধু সভা নয়, মাঠ পর্যায়ে গিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]