হরমুজের টোল নিবে ইরান ও ওমান
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮
হরমুজের টোল নিবে ইরান ও ওমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

টানা ৪০ দিনের যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনায় নতুন শর্ত অনুসারে এই ১৪ দিন হরমুজ প্রণালির টোল আদায় করভে ইরান ও ওমান।


বুধবার (৮ এপ্রিল) মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক একজন আঞ্চলিক কর্মকর্তার বরাতে এপি জানিয়েছে, ইরান এই অর্থ তার পুনর্গঠনের কাজে ব্যবহার করবে। খবর আল জাজিরা’র। তবে ওমান তাদের প্রাপ্ত অর্থ কীভাবে ব্যবহার করবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে


চুক্তির পরবর্তী ধাপে দীর্ঘমেয়াদি শান্তি এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে আরও আলোচনা হবে বলে জানা গেছে। এ বিষয়ে ইসলামাবাদে আগামী শুক্রবার আলোচনা হবে।


এদিকে, যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ দফা প্রস্তাব দিয়েছে, যা আলোচনার জন্য “কার্যকর ভিত্তি” হিসেবে বিবেচিত হচ্ছে। একইসঙ্গে, তিনি এই আশা প্রকাশ করেন যে, দুই সপ্তাহের মধ্যেই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।


এদিকে, সংযুক্ত আরব আমিরাত ও কাতার এই টোল আরোপের বিরোধিতা করেছে। আর্থিক ব্যবস্থার বিষয়ে অন্যভাবে আলোচনা করার আহ্বান জানিয়ে অবাধ ও উন্মুক্ত নৌ চলাচলের পক্ষে অবস্থান নিয়েছে দুইটি।


আন্তর্জাতিক সমুদ্র আইনের আওতায় থাকা United Nations Convention on the Law of the Sea (UNCLOS) অনুযায়ী, প্রণালী সংলগ্ন দেশগুলো শুধুমাত্র পথ ব্যবহারের জন্য সরাসরি অর্থ দাবি করতে পারে না। তবে পাইলটিং, টাগিং বা বন্দরসেবা মতো নির্দিষ্ট সেবার জন্য সীমিত ফি আরোপ করা যেতে পারে, যদি তা কোনো নির্দিষ্ট দেশের জাহাজের ওপর বৈষম্যমূলকভাবে চাপানো না হয়।


কিন্তু তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধপরবর্তী পুনর্গঠনের কাজে এই ট্রানজিট ফি থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে। সাম্প্রতিক সংঘাতে দেশটির প্রতিরক্ষা, প্রশাসনিক ও বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


উল্লেখ্য, ৩৪ কিলোমিটার প্রশস্ত এই প্রণালীটি পারস্য উপসাগরের মুখে অবস্থিত এবং বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। এটি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে হলেও এতদিন আন্তর্জাতিক নৌপথ হিসেবে বিবেচিত হওয়ায় কোনো দেশই এখানে টোল আরোপ করেনি।


গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪০ দিনের সংঘাত বন্ধে বুধবার (৭ এপ্রিল) ভোরে যুদ্ধবিরতিতে সম্মত হয় ওয়াশিংটন ও তেহরান। এর অংশ হিসেবে শর্তসাপেক্ষে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে রাজি হয় ইরান। যুদ্ধ চলাকালে এই প্রণালী কার্যত বন্ধ ছিল এবং সেখানে জাহাজে হামলার কারণে বৈশ্বিক তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com