যুদ্ধবিরতির পরও ইরানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েল
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪
যুদ্ধবিরতির পরও ইরানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ডেডলাইনের শেষ মুহূর্তে এসে ইরান যুদ্ধে ২ সপ্তাহের বিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘণ্টাখানেক পর সে যুদ্ধবিরতি মেনেও নিয়েছে ইরান। সে যুদ্ধবিরতির পরও অবশ্য হামলা থেকে সরে দাঁড়ায়নি ইসরাইল। আজ ভোরে নতুন করে হামলা চালিয়েছে।


ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২ বুধবার ভোরে এই তথ্য জানিয়েছে। চ্যানেলটি জানিয়েছে, ইসরাইল নতুন করে হামলা চালিয়েছে ইরানে। তবে তার কারণ হিসেবে বলা হয়েছে যুদ্ধবিরতির পরও ইরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা।


এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। ইরানের ১০ দফা প্রস্তাবকে তিনি আলোচনার জন্য ‘কাজ চলার মতো ভিত্তি’ বলে উল্লেখ করেছেন।


পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা দুই সপ্তাহ চলবে। তবে তার আগেই ইসরাইলের এই নতুন হামলা নতুন করে দুশ্চিন্তার জন্ম দিয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com