
দেশে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৮০ জনের হামে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন ১ হাজার ২৮২ জন। তাদের মধ্যে হামের লক্ষণ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১১৮ জন হামের লক্ষণ নিয়ে মারা গেলেন।
দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৯৪০ জন। আর হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ১৬ জন।
দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় গত শুক্রবার থেকে দেশের ৩০টি উপজেলায় হামের হটস্পট নির্ধারণ করে টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]