নতুন সরকারের প্রথম একনেক সভায় ১৭ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৩ হাজার কোটি টাকা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১৫:৪২
নতুন সরকারের প্রথম একনেক সভায় ১৭ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৩ হাজার কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মোট ১৩ হাজার ১৬১ কোটি টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার ।


সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের একনেক সভা অনুষ্ঠিত হয়।


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রস্তাব উপস্থাপন ও আলোচনার জন্য উপস্থিত ছিলেন।


সভায় উপস্থাপন করা ১৭টি প্রকল্পের মধ্যে নদী, পানি, জলবায়ু বিষয়ক প্রকল্প রয়েছে ৪টি। এ ছাড়া, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ৫টি, সড়ক নির্মাণ ও উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্প তিনটি, মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণ দুইটি, প্রযুক্তি উন্নয়ন বিষয়ক প্রকল্প দুইটি এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন বিষয়ক প্রকল্প একটি। এসব প্রকল্পে সব মিলিয়ে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com