ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৯
ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরশহর হাইফার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান । এতে ২ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।


নিহতের সংখ্যা আরও বাড়তে পারে; কারণ, এখনও ২ জন নিখোঁজ আছেন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস হাইফা শাখার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।


গতকাল রোববার বিকেলে হাইফার আবাসিক এলাকায় একটি ৫ তলা ভবনে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এত ১১ জন আহত হন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন আরও ৪ জন।


ক্ষেপণাস্ত্রের আঘাতের অল্প সময়ের মধ্যে আগুন নেভানো এবং উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে ইসরায়েলের সরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্র মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর হাইফা শাখায় পাঠানো হয়েছে।


এছাড়া নিখোঁজ ৪ জনকে উদ্ধারে রবিবার রাতভর অভিযান চালিয়ে ধ্বংস্তূপের ভেতর থেকে ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বাকি ২ জনকে উদ্ধারে এখনও তৎপরতা জারি আছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।


ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুসারে, রোববার ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটির ওয়্যারহেডের ওজন ছিল ৪৫০ কেজি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com