
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারনে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। তারই ধারাবাহিকতায় দেশে সব দোকানপাট, মার্কেট সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এবার টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলার রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
রবিবার (৫ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]