দুর্যোগ ব্যবস্থাপনা
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দেড় লাখ স্বেচ্ছাসেবক তৈরি করছে সরকার
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৪:২৫
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দেড় লাখ স্বেচ্ছাসেবক তৈরি করছে সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে কাজ করার জন্য স্বেচ্ছাসেবক তৈরি করছে সরকার। বিভিন্ন সংস্থা থেকে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি হয়েছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান।


দুর্যোগ মন্ত্রী বলেন, ভূমিকম্প পরবর্তী সময়ের জন্য ঢাকার উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪৫টি আশ্রয়কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।


তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকম্প সচেতনতার লক্ষ্যে সরকার প্রশিক্ষণের বিষয়ে ভাবছে। পাশাপাশি শিক্ষা কারিকুলামেও এটি অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com