
কাতারের ভূমি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান চালালে পাল্টা হামলার হুঁমকি দিয়েছে ইরাক-ভিত্তিক তেহরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতায়িব সাইয়িদ আল-শুহাদা (কেএসএস)। এর আগে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখে ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন যোদ্ধারা।
সশস্ত্র গোষ্ঠী কাতায়িব সাইয়িদ আল-শুহাদাদের কমান্ডার আবু আলা আল-ওয়ালাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র যদি কুয়েতকে ব্যবহার করে ইরানে হামলা চালায়, তবে একে আঞ্চলিক নিরাপত্তা সীমানা লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এর জবাবে ‘প্রতিরোধ অক্ষ’ পাল্টা ব্যবস্থা নেবে এবং সংঘাত ‘সীমিত লড়াই’ থেকে ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নেবে।
এদিকে মধ্যপ্রাচ্যে ইরাকের হামলায় কুয়েত বিমানবন্দরের অচলাবস্থা এবং উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছাড়তে ইচ্ছুক মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে সৌদি আরব।
কুয়েত নিউজ এজেন্সির তথ্যমতে, কুয়েত থেকে যাত্রীদের সরাসরি সৌদি আরবের দুটি বিমানবন্দরে পৌঁছে দিতে দুটি নতুন বাস রুট চালু করা হয়েছে।
এখন থেকে কুয়েত ত্যাগে ইচ্ছুক ব্যক্তিরা সড়কপথে সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ বিমানবন্দর অথবা কায়সুমাহ বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন।
এদিকে বুধবার (১ এপ্রিল) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার করেছে ইরান। এতে জ্বালানি স্টোরেজ ট্যাংকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ড্রোন আঘাত হানার পরপরই সেখানে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।
জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহত না হলেও জ্বালানি অবকাঠামোর ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে মঙ্গলবার প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত বাহিনী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধকে ‘ধর্মযুদ্ধ’ হিসেবে দেখছে এবং এই যুদ্ধে ইরানকে রক্ষার জন্য সরাসরি অংশগ্রহণকে ‘জিহাদ’ হিসেবে ব্যাখ্যা করছে তারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]