
মধ্যপ্রাচ্যে ইরাকের হামলায় কুয়েত বিমানবন্দরের অচলাবস্থা এবং উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছাড়তে ইচ্ছুক মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে সৌদি আরব।
কুয়েত নিউজ এজেন্সির তথ্যমতে, কুয়েত থেকে যাত্রীদের সরাসরি সৌদি আরবের দুটি বিমানবন্দরে পৌঁছে দিতে দুটি নতুন বাস রুট চালু করা হয়েছে।
এখন থেকে কুয়েত ত্যাগে ইচ্ছুক ব্যক্তিরা সড়কপথে সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ বিমানবন্দর অথবা কায়সুমাহ বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন।
এদিকে বুধবার (১ এপ্রিল) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার করেছে ইরান। এতে জ্বালানি স্টোরেজ ট্যাংকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ড্রোন আঘাত হানার পরপরই সেখানে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।
জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহত না হলেও জ্বালানি অবকাঠামোর ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]