মেলেনি নিবন্ধন, ৭ এপ্রিল হচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০১:০৭
মেলেনি নিবন্ধন, ৭ এপ্রিল হচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিবন্ধন না পাওয়ায় আগামী ৭ এপিল হচ্ছে না দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম।


মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে বিষয়টি জানিয়েছেন প্রকল্প পরিচালক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কবীর হোসেন।।


এর আগে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্টরা জানিয়েছিলেন চলতি বছরের জুলাই মাসের মধ্যেই এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।


রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সকল প্রস্তুতিমূলক কাজ ২৭ মার্চের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে এর মধ্যেই নিবন্ধন না পাওয়ায় আগামী ৭ এপিল দেশের প্রথম রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম স্থগিত হলো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com