অ্যাসোসিয়েশনের ৮ দাবি
পর্যাপ্ত নিরাপত্তা ও জ্বালানি সংকটে প্রেট্রোল পাম্পে বাড়ছে আতঙ্ক
কৃত্রিম সংকটের ঝুঁকি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৩:১১
পর্যাপ্ত নিরাপত্তা ও জ্বালানি সংকটে প্রেট্রোল পাম্পে বাড়ছে আতঙ্ক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা, ডিপো থেকে ট্যাংকলরির চেম্বারের ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।


মঙ্গলবার (৩১ মার্চ) চলমান জ্বালানি পরিস্থিতিতে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।


সংবাদ সম্মেলনে বলা হয়, যে আতঙ্ক দেখা দিচ্ছে, তা কেবল পরিস্থিতির অবনতিই ঘটাচ্ছে না, বরং কৃত্রিম সংকটের ঝুঁকি বাড়াচ্ছে। সাধারণ মানুষের প্রতি আমাদের পরামর্শ, অহেতুক আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকুন।


‘সরকার স্পষ্ট জানিয়েছে, দেশে বর্তমানে তেলের যে মজুত রয়েছে, তা দিয়ে সংকট মোকাবিলা সম্ভব। এ অবস্থায় যদি প্রত্যেকেই নিজের গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করে রাখার প্রতিযোগিতায় নামেন, তাহলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। আতঙ্কিত হয়ে কেনার প্রবণতা বাজারকে অস্থিতিশীল করে তোলে। নাগরিকদের প্রতি আহ্বান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিত্তিহীন খবরে কান দেবেন না’, বলছে সংগঠনটি।


এ সময় ডিপো থেকে চাহিদামতো জ্বালানি না পাওয়ার অভিযোগও জানিয়েছে মালিক সমিতি। তারা বলছেন, ডিপো থেকে চাহিদামতো জ্বালানি পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো।


আর দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের পাম্পগুলোর অবস্থা আরও ভয়াবহ ও দুর্বিষহ উল্লেখ করে মালিক সমিতি বলছে, এসব অঞ্চলের অনেক পাম্পেই চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু অতিরিক্ত চাহিদার কারণে পরিস্থিতি বেসামাল হয়ে উঠেছে।


এ পরিস্থিতিতে পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা, পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ, ডিপো থেকে ট্যাংকলরির চেম্বারের ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহসহ ৮ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com