দুবাই বন্দরে কুয়েতের তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১০:০৫
দুবাই বন্দরে কুয়েতের তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের হামলায় দুবাই বন্দরে কুয়েতের একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানা গেছে। কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা কুনা জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের বিশাল তেলবাহী জাহাজটি ইরানের সরাসরি ও উদ্দেশ্যপ্রণোদিত হামলার শিকার হয়েছে।


রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী, কুয়েতের ভেরি লার্জ ক্রুড অয়েল ক্যারিয়ার আল-সালমি নামের জাহাজটি লক্ষ্যবস্তু ছিল। কুনা আরও জানায়, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুবাইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষায়িত সামুদ্রিক অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।


প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় জাহাজটি পুরোপুরি তেল বোঝাই ছিল, এবং এতে জাহাজের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।


এছাড়া কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com