৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৮:২২
৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল এ দুটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ইসির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনি এলাকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচনি এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ওই এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।’


এ অবস্থায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com