জ্বালানির সুষ্ঠু সরবরাহ নিশ্চিতে একদিনে ৩৮৬ অভিযান, ২১৪ মামলা
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১০:০০
জ্বালানির সুষ্ঠু সরবরাহ নিশ্চিতে একদিনে ৩৮৬ অভিযান, ২১৪ মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশজুড়ে জ্বালানি সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় ৩৮৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় অনিয়মের অভিযোগে ২১৪টি মামলা করা হয়।


সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।


৬৪ জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, গত একদিনে সারা দেশে মোট ৩৮৬টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং ২১৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে সর্বমোট ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।


এছাড়া, নীলফামারী জেলায় অভিযানের সময় জ্বালানি সংক্রান্ত অনিয়মের দায়ে ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।


এদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বাজারে জ্বালানির সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধ মজুত ও বিক্রয় প্রতিরোধে তাদের এ অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com