৬০৪ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৬:৩৯
৬০৪ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ৮ বছরে দেশে হামের টিকা দেয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিছেন নতুন করে ৬০৪ কোটি টাকার টিকা কিনতে বরাদ্দ দিয়েছে সরকার।


রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


হামের প্রবণতা বেড়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সক্ষমতা রয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি ডিএনসিসি হাসপাতালে হামের জন্য আলাদা কর্নার করা হয়েছে।


মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, স্বাস্থ্য খাতে নতুন নতুন সংকট দেখা দিচ্ছে। সেগুলো মোকাবিলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করব।


স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ৮ বছর হামের টিকা দেয়নি। এ কারণে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বাড়ছে। তবে এ সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করছে সরকার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com