
ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাহেদা আহমদ। রান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই শিক্ষিকার দেহের প্রায় ৫৫ ভাগই ঝলসে যায়। দ্রত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে।
রবিবার (২৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যক্ষ সাহেদা আহমেদ।
গত বুধবার (২৫ মার্চ) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ও গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ঢাকায় বাস করতেন।
নিহতের স্বজনরা জানান, ঈদের ছুটিতে পরিবারের অন্য সব সদস্যের সঙ্গে গ্রামের বাড়িতে যান সাহেদা। বুধবার রাতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে তিনি গুরুতর দগ্ধ হন। দ্রুত তাকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
প্রফেসর জসিম উদ্দিন বলেন, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]