টিআইবি
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় একধাপ এগুলো বাংলাদেশ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৪
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় একধাপ এগুলো বাংলাদেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫ অনুযায়ী বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় একধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৩তম। ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৪তম। বিশ্বের ১৮২টি দেশ ও অঞ্চলের মধ্যে জরিপের ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এই সূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন।


তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণে পরবর্তী নির্বাচিত সরকারকে দুর্নীতি দমন কমিশনের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হবে।


টিআইবি নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক এবং ক্ষমতার অবস্থান লাইসেন্স হিসেবে বিবেচিত হয় বাংলাদেশে। নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান এসব পরিবর্তন করতে হবে।


তিনি আরও বলেন, জনপ্রতিনিধি যারাই নির্বাচিত হবেন এক মাসের মধ্যে তাদের হিসাব-নিকাশ জমা দিতে হবে এবং প্রতি বছর সেটা নবায়ন করতে হবে, তাহলে দুর্নীতি থেকে উত্তরণ সম্ভব। আর যারা দুর্নীতিবাজ তাদেরকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করতে হবে।


এদিকে রাষ্ট্র সংস্কার কমিশনে ইতিবাচক অনেক কিছু হওয়ার পরও রাজনৈতিক ও আমলাতন্ত্র প্রতিরোধ সৃষ্টি হয়েছে। যার কারণে অভ্যুত্থান পরবর্তী যে দুর্নীতি প্রতিরোধের স্বপ্ন দেখা হয়েছিল সেটা বাস্তবায়িত হয়নি। দুদক নিজেও তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। টিআইবির কাছে এই তথ্য আছে বলে জানানইফতেখারুজ্জামান


টিআইবি বলছে, সূচক অনুযায়ী চোরতন্ত্রের কারণে দুর্নীতি নিয়ন্ত্রণে সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। এছাড়া দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী যেসব দেশে দুর্নীতি বেশি সেসব দেশে মিডিয়া এবং মত প্রকাশের স্বাধীনতায় চাপ বেশি বলে উল্লেখ করেছে সংস্থাটি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com