প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১১
প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে। গত ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকার। এক বছর আগে তা ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকার। অর্থাৎ এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকার।


প্রকাশিত সম্পদ বিবরণী অনুযায়ী, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে মোট সম্পদ বেড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


একইসঙ্গে প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদের পরিমাণও প্রকাশ করা হয়েছে। বিবরণী অনুযায়ী আফরোজী ইউনূসের মোট সম্পদ হলো ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকার, যা আগের অর্থবছরে ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকার। সে হিসাবে ১ বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকার।


আয়কর আইন অনুযায়ী, একজন করদাতার মালিকানাধীন স্থাবর-অস্থাবর, আর্থিক ও মূলধনি সম্পত্তির সমষ্টি হলো পরিসম্পদ।
এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাঁদের স্বামী-স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাঁদের স্বামী-স্ত্রীর ২০২৪ সালের ৩০ জুন এবং ২০২৫ সালের ৩০ জুনের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com