সাড়ে ৮ শতাংশ চার্জ বাড়াল চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক ২১ বেসরকারি অফডক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৪:১৬
সাড়ে ৮ শতাংশ চার্জ বাড়াল চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক ২১ বেসরকারি অফডক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেসাড়ে আট শতাংশ চার্জ বাড়িয়েছে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক ২১ বেসরকারি অফডক।


রবিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন (BICDA) এ সিদ্ধান্ত নেয়।


প্রতিষ্ঠনটি জানিয়েছে, দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারনে আমদানি-রপ্তানি বাণিজ্যের খরচ আরও বাড়বে, যা পোশাকসহ বিভিন্ন খাতের রপ্তানি সক্ষমতার ওপর নতুন চাপ তৈরি করবে। এই চাপের প্রেক্ষিতে সাড়ে ৮ শতাংশ চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।


উল্লেখ্য, গত বছরও অফডক চার্জ ৬০ শতাংশেরও বেশি বৃদ্ধির প্রস্তাব নিয়ে ব্যবসায়ী ও ডিপো মালিকদের মধ্যে মতবিরোধ হয়েছিল, যা পরে কমানো হয়েছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com