আজ ব্যাংকিং লেনদেন সন্ধ্যা ৬টা পর্যন্ত
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১৬:৩৮
আজ ব্যাংকিং লেনদেন সন্ধ্যা ৬টা পর্যন্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অর্থবছরের শেষ দিনে রাজস্ব আহরণে সহায়তা করতে আজ সোমবার (৩০ জুন) দেশের সব ব্যাংকে লেনদেন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে গণমাধ্যমকে জানানো হয়, ৩০ জুন অর্থবছরের শেষ দিন। রাজস্ব আদায়ের সুবিধার্থে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


সাধারণত প্রতিদিন ব্যাংক লেনদেনের সময়সীমা থাকে বিকেল ৪টা পর্যন্ত। তবে আজকের দিনে রাজস্ব জমাদানে ব্যবসায়ীদের বাড়তি সময় দেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের চলমান কর্মবিরতির কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রাজস্ব জমা দিতে পারেননি। এতে তাদের অতিরিক্ত জরিমানার ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আজকের দিনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, তাই বাংলাদেশ ব্যাংককে ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।


মঙ্গলবার (১ জুলাই) ‘ব্যাংক হলিডে’। প্রতি বছরের মতো এবারও জুন মাসের হিসাব-নিকাশ চূড়ান্ত করতে দিনটি ব্যাংক খাতে ছুটি হিসেবে পালন করা হবে। এদিন ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। একই কারণে দেশের শেয়ারবাজারেও কোনও ধরনের লেনদেন হবে না।


তবে ব্যাংক হলিডে সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাই ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসাব বিবেচনায় নেওয়া হয়। এ সময় ছয় মাসের আর্থিক হিসাব মিলিয়ে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুতের কাজ করেন ব্যাংক কর্মকর্তারা।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com