শিরোনাম
‘চমক’ নিয়ে আসছেন নুসরাত ফারিয়া!
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ১২:২৫
‘চমক’ নিয়ে আসছেন নুসরাত ফারিয়া!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আবারো নিজের কণ্ঠে গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া। ইতোমধ্যে ফারিয়ার কণ্ঠে দুটি গান প্রকাশিত হয়েছে। ২০১৮ সালে তিনি উপহার দেন ‘পটাকা’ শিরোনামের একটি গান। এরপর ২০২০ সালে আসে তার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’। দুটি গানই ব্যাপক আলোচিত হয়েছে।


এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এ নায়িকা। গানের নাম ‘হাবিবি’। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এর ইঙ্গিত দিয়েছেন। শনিবার (২৩ অক্টোবর) রাতে একটি ছোট্ট টিজার শেয়ার করেন তিনি। যেখানে অ্যারাবিক ধাঁচের মিউজিকের সঙ্গে ‘হাবিবি’ নামটি ভেসে উঠেছে।


ভিডিওটির ক্যাপশনে নুসরাত ফারিয়া প্রশ্ন ছুঁড়ে দিয়ে লিখেছেন, ‘কী হতে পারে বলুন তো?’ হ্যাশট্যাগে যুক্ত করেছেন ‘হাবিবি’ নামটি।


ফারিয়ার রহস্য অনেকটাই খোলাসা হয় ভিডিওর কোণে থাকা একটি লোগো দেখে। সেটা হলো এসভিএফ মিউজিক। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের মিউজিক বিভাগের লোগো এটি।


অর্থাৎ তাদের ব্যানারেই আসছে ফারিয়ার নতুন গান। আগের দুটি গানও এসভিএফের মাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি। উল্লেখ্য, ইউটিউবে ফারিয়ার ‘পটাকা’ গানটির ভিউ রয়েছে প্রায় ১ কোটি। অন্যদিকে ‘আমি চাই থাকতে’ গানের ভিউর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।


বিবার্তা/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com