শিরোনাম
এক হচ্ছেন জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক
প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৭:২৫
এক হচ্ছেন জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বায়ান্ন বছর বয়সেও অনেক নায়িকার ঈর্ষার পাত্র জেনিফার লোপেজ তার পুরনো সঙ্গী ৪৮ বছর বয়সী বেন অ্যাফ্লেকের সঙ্গে এক হচ্ছেন। হলিউডের এই তারকা জুটির পুনর্মিলনের গুঞ্জন গত কয়েক মাস ধরেই চলছিল। এখন নিজের ৫২তম জন্মবার্ষিকীতে তার প্রকাশ্যে আনলেন লোপেজ।


এই গায়িকা-অভিনেত্রী ২৪ জুলাই তার জন্মদিনে ইনস্টাগ্রামে বেন অ্যাফ্লেকের সঙ্গে চুম্বনরত একটি ছবি পোস্ট করার পর থেকে ‘বেনিফার’র জোড়া লাগার খবর চাউর হতে থাকে গণমাধ্যমে।


অস্কারজয়ী চিত্রনাট্যকার-অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে ২০০২ সালে নিজেকে জড়িয়েছিলেন গায়িকা থেকে নায়িকা হওয়া জেনিফার, যিনি জে লো নামেই পরিচিত। তখন তাদের বিয়েরও ঠিকঠাক হয়ে গিয়েছিল বলে খবর বের হয়। কিন্তু তার আগেই ২০০৪ সালে তারা আলাদা হয়ে যান।


এরপর অ্যাফ্লেক বিয়ে করেন অভিনেত্রী জেনিফার গার্নারকে। এই জেনিফারের ঘরে তার তিনটি সন্তানও রয়েছে। ২০১৫ সালে গার্নারের কাছ থেকে আলাদা হয়ে যান অ্যাফ্লেক। দুই বছর পর তারা আনুষ্ঠানিকভাবে দাম্পত্যে ইতি টানেন।


অন্যদিকে জেনিফার বিয়ে করেছেন তিনবার। সেইসব সম্পর্ক ছিন্ন করে এখন আবার পুরনো প্রেমিক বেন অ্যাফ্লেকের কাছে ফিরলেন তিনি।


বিবার্তা/অনামিকা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com