শিরোনাম
দুই ভাগে মুক্তি পাচ্ছে আল্লু-রাশমিকা’র ‘পুষ্পা’
প্রকাশ : ০৭ মে ২০২১, ১৮:৫৯
দুই ভাগে মুক্তি পাচ্ছে  আল্লু-রাশমিকা’র ‘পুষ্পা’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। তার পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। দুই ভাগে মুক্তি পাবে সিনেমাটি।


‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। কিছুদিন আগে এর টিজার প্রকাশ পায়। এতে দুর্দান্ত অ্যাকশন দৃশ্য সঙ্গে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে প্রতিটি মুহূর্ত দর্শকের মনে নাড়া দিয়েছে। সিনেমাটিতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।


সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ সিনেমায় সুকুমার ও দেবী শ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু। দু’টি সিনেমাই দর্শকদের মাঝে অনেক সাড়া ফেলে। এই সিনেমাতেও একই ম্যাজিক দেখাতে চান তারা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com