শিরোনাম
মুসলমান হিসেবে ধর্ম পালন করতেই হবে: শাকিব খান
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২১, ২০:৩৬
মুসলমান হিসেবে ধর্ম পালন করতেই হবে: শাকিব খান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মুসলমান হিসেবে ধর্ম পালন করা কর্তব্য বলে মনে করেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান।


তিনি বলেন, ‘সবার উপরে আমি মানুষ, মুসলমান- যে কারণে আমাকে ধর্ম পালন করতে হবে। রোজার সময় রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। আর সিনেমা হচ্ছে আমার প্রফেশন। আমি মনে করি আমার প্রফেশনটাও ঠিকমত করতে হবে। সবকিছু বিবেচনা করে আমি ট্রাই করি আমার ব্যক্তিজীবন, পেশাজীবন- সবখানেই ভালো করতে।


শাকিব (২৪ এপ্রিল) সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে শাকিব খান লিখেছেন: ‘সর্বশক্তিমান আল্লাহ এই রমজানে আমাদের রোজা কবুল করুন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।


দেশসেরা এই চিত্রনায়ক করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে এখন ঘরে সময় কাটাচ্ছেন। স্বাভাবিক সময়ে যে অবসর মেলে না এখন মিলেছে সেই অবসর। শুটিং নেই, ফলে কাজের চাপও অনেক কম। এর মধ্যেই এসেছে রমজান মাস। শাকিব খান ইবাদত বন্দেগিতে মনোযোগী হয়েছেন।


প্রতি বছর নিয়মিত রোজা রাখেন এই ঢালিউড স্টার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। অন্যান্য বছর রোজা রেখেই ক্যামেরার সামনে দাঁড়াতেন তিনি। দিন-রাত কাজ করতে হতো ঈদের আগে। কারণ ঈদের সিনেমার বাজার অনেকটা একাই সামলাতেন তিনি। ঈদে শাকিব খানের সিনেমা মানেই ছিল বিশেষ কিছু। কিন্তু এ বছর করোনার কারণে বদলে গেছে পরিস্থিতি। ফলে শাকিব ধর্মে আরো বেশি মনোযোগ দিয়েছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com