‘যারা বিএনপি করত, বিগত ১৭ বছরে তাদেরকে ডিএনএ টেস্টের মতো খুঁজে খুঁজে বের করা হয়েছে’
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০১:০৭
‘যারা বিএনপি করত, বিগত ১৭ বছরে তাদেরকে ডিএনএ টেস্টের মতো খুঁজে খুঁজে বের করা হয়েছে’
শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

"যারা বিএনপি করত, বিগত ১৭ বছরে তাদেরকে ডিএনএ টেস্টের মতো খুঁজে খুঁজে বের করা হয়েছে। জুলাইয়ের মূল উদ্দেশ্য ছিল এ দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয়। কিন্তু আমি মনে করি, ফ্যাসিবাদের প্রভাব এখনো পুরোপুরি শেষ হয়নি।"


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ডিবেটিং সোসাইটি (এসএইউডিএস) আয়োজিত 'আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন।


বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিতার্কিক এবং বিভিন্ন আবাসিক হলের প্রতিযোগী দলের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।


প্রতিমন্ত্রী বলেন, "যারা ফ্যাসিবাদ সৃষ্টি করেছিলেন, তাদের একটি অংশ দেশের বাইরে থাকলেও তৃণমূল পর্যায়ে সেই ফ্যাসিবাদের শিকড় এখনো রয়ে গেছে। তারা মনে করেন, তাদের হাতে ক্ষমতা আছে এবং তারা সবকিছু করতে পারেন।"


তিনি আরও বলেন, "যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, তাদের মধ্যে এখনো কোনো অনুশোচনা দেখা যায় না। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয়।"


বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, "সাবেক সরকারের সময়ের মতো বর্তমান সরকারের প্রতিটি কাজকে ভবিষ্যতে কেউ 'ভুয়া' বলে উড়িয়ে দিতে পারবে না। এই সরকারের কাজ একদিন সবাই সম্মানের সঙ্গে মূল্যায়ন করবে। আমাদের এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সময় এসেছে। আমরা ভুল না হলে কারও কাছে মাথা নত করব না। গতকালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠির মাধ্যমেও তার প্রতিফলন দেখা গেছে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (এসএইউডিএস) মডারেটর অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।


এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান।


অনুষ্ঠানে বক্তারা যুক্তিনির্ভর, বিজ্ঞানমনস্ক ও সহনশীল সমাজ গঠনে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সমসাময়িক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হলের আটটি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ১১ আগস্ট অনুষ্ঠিত হবে।


বিবার্তা/ফাহিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com