রাজাকার হিসেবে আঁকা গোলাম আযম, নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিলো ঢাবি প্রশাসন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৮
রাজাকার হিসেবে আঁকা গোলাম আযম, নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিলো ঢাবি প্রশাসন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তায় রাজাকার হিসেবে আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন।

শনিবার রাতে হলের রবীন্দ্রভবন ও অক্টোবর স্মৃতি ভবনসংলগ্ন সড়কে এ ছবিগুলো আঁকা হয়। আর আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে তা মুছে ফেলা হয়েছে।

জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক বলেন, ১৪ ডিসেম্বর স্মরণে ডাকসুর পক্ষ থেকে যেহেতু কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি, তাই হল সংসদের পক্ষ থেকে ‘তুলির আঁচড়ে দ্রোহ’ নামে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বীকৃত রাজাকারদের ছবি আঁকেন।

সুদীপ্ত বলেন, ‘কিন্তু হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ে মিলে এই ছবিগুলো মুছে দিয়েছে। হল প্রশাসন আমাদের জানিয়েছে, তাদের নাকি ওপর থেকে নির্দেশ এসেছে।’

বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com