ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ২৩৯ মামলা
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২৩:১২
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ২৩৯ মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ২৩৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।


মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।


আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫২৮ টি মামলা হয়েছে।


অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪০৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৮ টি মামলা হয়েছে।


ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৩৭ টি মামলা হয়েছে।


এছাড়াও অভিযানকালে মোট ৫৭৩ টি গাড়ি ডাম্পিং ও ২২৮ টি গাড়ি রেকার করা হয়েছে।


ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com