শিরোনাম
১৮ কোটি টাকার জাল স্ট্যাম্প-যন্ত্রপাতিসহ গ্রেফতার ৪
প্রকাশ : ২১ নভেম্বর ২০২০, ০৯:৫৪
১৮ কোটি টাকার জাল স্ট্যাম্প-যন্ত্রপাতিসহ গ্রেফতার ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১৮ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


সুনির্দিষ্ট অভিযোগে তথ্য অনুসন্ধানের পর রাজধানীর একাধিক স্থান থেকে তাদের গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগ। এ সময় জাল স্ট্যাম্প ছাড়াওডাক টিকিট, কোর্ট ফি এবং জাল স্ট্যাম্প প্রস্তুতের যন্ত্রপাতি উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।


বিষয়টি নিশ্চিত করে ডিএমপির (ঢাকা মহানগর পুলিশ) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com