শিরোনাম
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫২
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৮, ১৭:২১
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫২
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫২ জনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পযর্ন্ত আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৬ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থানা থেকে ৭ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।


জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটককৃতদের কাছ থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।


বিবার্তা/আব্দুর রহমান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com