শিরোনাম
ঝালকাঠিতে ১১টি বসতঘর পুড়ে ছাই
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৮, ১৩:০৩
ঝালকাঠিতে ১১টি বসতঘর পুড়ে ছাই
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠি শহরের কাঠপট্টির কলাবাগান এলাকায় অগ্নিকাণ্ডে ১১টি বসত ঘর পুড়ে ছাই গেছে।


বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, মিল্টন হোসেন নামের এক ব্যক্তির একটি ভাড়াটিয়া ঘর থেকে সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মূহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েলে ১১টি আবাসিক ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘর মালিক ও তার ১০ ভাড়াটিয়া পরিবার সর্বস্ব হারায়। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।


বিবার্তা/আমিনুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com