শিরোনাম
টাঙ্গাইলে ৬ মাদকসেবীর কারাদণ্ড
প্রকাশ : ০৪ জুলাই ২০১৮, ১৮:১৬
টাঙ্গাইলে ৬ মাদকসেবীর কারাদণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে ৬ মাদকসেবীকে ২ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর করিম তাদেরকে কারাদণ্ড দেন।


দণ্ডপ্রাপ্তরা হলো- টাঙ্গাইল শহরের কান্দাপাড়ার নাথু চৌহানের ছেলে থিতিষ (৩২), একই এলাকার আসলামের ছেলে মহরম (৩০), শহরের কলেজ পাড়ার আশরাফ উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৩৭), কলেজ পাড়ার মৃত হাশেমের ছেলে জুলহাস (৩৫), দক্ষিণ কলেজ পাড়ার মৃত আতোয়ারের ছেলে উজ্জ্বল (৩০) এবং কালিহাতী উপজেলার পৌলি গ্রামের উত্তম মালাকারের ছেলে রাজিব মালাকার (২৫)।


র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন, বুধবার শহরের কান্দাপাড়া থেকে গ্রেফতার ৬ মাদকসেবীকে ২ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বিবার্তা/তোফাজ্জল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com