শিরোনাম
খালেদার সুচিকিৎসার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
প্রকাশ : ২১ জুন ২০১৮, ১৪:৪৩
খালেদার সুচিকিৎসার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় কুড়িগ্রাম ডায়াবেটিক মোড় থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে জাহাজমোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ-সভাপতি জহুরুল আলম, যুগ্ম-সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুবু হোসেন, পৌর বিএনপির সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।


একই দাবিতে দুপুর ১২টায় জেলা যুবদল জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদল সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ।


বিবার্তা/সৌরভ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com