শিরোনাম
যশোরে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে নিহত ১
প্রকাশ : ৩১ মে ২০১৮, ১০:০৩
যশোরে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে নিহত ১
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।বুধবার দিবাগত রাতে যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া ভাটার আমতলা গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।


জানা যায়, দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে সেখানে পুলিশ সেখানে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।


এসময় ঘটনাস্থল থেকে ৩ কেজি গাজা, ২’শ পিস ইয়াবা, একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।


যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com