শিরোনাম
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ৩ ভাই নিহত
প্রকাশ : ২৬ মে ২০১৮, ২১:৫৩
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ৩ ভাই নিহত
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

ফুটবল খেলতে গিয়ে সিলেটে বজ্রপাতে তিন সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মীরেরগাঁওয়ের জিলকার হাওরে বজ্রপাতে মারা যান তারা।


নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার মিরের গাঁও গ্রামের বদই আলীর ছেলে আব্দুল আমিন (২০), বাবুল মিয়া (১২) ও ইমন (৮)।


জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে তারা বাড়ির পাশে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা লুটিয়ে পড়ে।


পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা তিনজনকেই মৃত ঘোষণা করেন।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com