শিরোনাম
নাটোরে ডিবির অভিযানে ২ জেএমবি গ্রেফতার
প্রকাশ : ২২ মে ২০১৮, ১৬:১৪
নাটোরে ডিবির অভিযানে ২ জেএমবি গ্রেফতার
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুর উপজেলায় অভিযান চালিয়ে আমীর হামজা এবং গোলাম হোসেন ওরফে স্বাধীন নামে জেএমবি'র দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।


মঙ্গলবার দুপুরে তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এর আগে সোমবার রাতে উপজেলার চন্দ্রপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


আমীর হামজা নলডাঙ্গা উপজেলার চাঁদপুর পূর্বপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও গোলাম হোসেন ওরফে স্বাধীন লালপুর উপজেলার শিবপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।


জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আব্দুল হাই জানান, সন্ত্রাস দমন আইনে মামলার পলাতক আসামি জেএমবি'র এই দুই সদস্য ওই স্থানে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই পুকুরপাড়ের একটি কলা বাগানে গোপন বৈঠক করা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।


আমীর হামজার বিরুদ্ধে নাটোরের নলডাঙ্গা থানায় সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল এবং গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/সাকলাইন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com