শিরোনাম
ধুনটে ইয়াবাসহ আটক ৫
প্রকাশ : ১৯ মে ২০১৮, ১৬:৪৮
ধুনটে ইয়াবাসহ আটক ৫
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার ধুনটে ৩০ পিস ইয়াবাসহ ৫ মাদক সেবনকারীকে আটক করেছে থানা পুলিশ।


শুক্রবার দিবাগত রাতে উপজেলার উত্তর কান্তনগর এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।


আটককৃতরা হলো, কালেরপাড়া ইউনিয়নের হাসখালী গ্রামের রাজু ইসলাম (২৫), আরিফুল ইসলাম (২৫), গোলাম রব্বানী (২৭), উত্তর কান্তনগর গ্রামের রিপন মিয়া (৩০) ও মাসুদ করিম (২৬)।


ধুনট থানার এসআই শাহিনুর রহমান জানান, আটককৃতরা এলাকায় দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছিলো। শনিবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/ফরহাদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com