শিরোনাম
দেওয়ানগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
প্রকাশ : ০৯ মে ২০১৮, ১৯:৩৮
দেওয়ানগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে হাবিবুর রহমান (৫৬) নামের এক কৃষক মৃত্যুবরণ করেছেন।


বুধবার সকালে চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টিপাতের মধ্যেই কৃষিকাজ করছিলেন হাবিবুর রহমান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।


স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সানন্দবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/হারুনী/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com