শিরোনাম
ভোর রাতে দুর্বৃত্তের আগুনে পুড়ল থেমে থাকা ট্রাক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৯:৫৭
ভোর রাতে দুর্বৃত্তের আগুনে পুড়ল থেমে থাকা ট্রাক
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাক আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।


মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর বোয়ালিয়া থানার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।


বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, শোভন এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৫৭৯) নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের ২২ নম্বর দোকানের সামনে রাখা ছিল। ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটির সামনে চালকের কেবিনে আগুন ধরিয়ে দেন। স্থানীয়া আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, তবে বা কারা আগুন দিয়েছে সেটা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com