শিরোনাম
ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির কমিটি গঠন
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ১৮:৪৯
ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির কমিটি গঠন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের ত্রি-বার্ষিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেলার বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট শেখর কুমার রায় ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অন্যতম সদস্য দেবাশীষ দত্ত সমীর।


শনিবার (১ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির চত্বরে আয়োজিত সাধারণ সভায় কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তাঁরা।


এর আগে কমিটির দীর্ঘ ১২ বছরের আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।


কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির কমিটির সভাপতি শেখর কুমার রায় এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি প্রবীর কুমার রায়, সাধার সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, অশোক কুমার দাস, কেন্দ্রীয় শ্মশান কালি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুমন কুমার ঘোষ, পৌরসভার প্যানেল মেয়র-২ সুদাম সরকার, ওয়ার্ড কাউন্সিলর দোলন মজুমদার, দ্রৌপদী দেবী আগরওয়ালা প্রমুখ।


নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির পরিচালনার জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা দিবেন।


বিবার্তা/বিধান/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com