শিরোনাম
সাভারে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ১৩:০০
সাভারে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ মার্চ রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ জানায়,রাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকায় ইয়াবা বিক্রির সময় আলোচিত বিভিন্ন মাদক মামলার আসামি আব্দুল জলিলকে ১৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত দাস।


অপরদিকে, আশুলিয়ার দক্ষিণ গৌরিপুর এলাকায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।


পরে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com