শিরোনাম
শরীয়তপুরে বজ্রপাতে নিহত ৩
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ২০:০২
শরীয়তপুরে বজ্রপাতে নিহত ৩
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরীয়তপুরের নড়িয়ায় মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। ২৬ মার্চ রোববার বিকেলে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের বাহিরকুশিয়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।


নিহতরা হলেন শাহিন শেখ (৩৮), সিরাজ ওঝা (৫০) ও শাহিন মাঝি (৪০)। তাদের বাড়ি নড়িয়ার ডিঙ্গামানিক এলাকায়।


নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বিকেলে ওই তিন জেলে একটি খামারে মাছ ধরছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com