শিরোনাম
কা‌লিয়া‌কৈ‌রে ঝুট গুদা‌মে অ‌গ্নিকাণ্ড
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১৯:৪৭
কা‌লিয়া‌কৈ‌রে ঝুট গুদা‌মে অ‌গ্নিকাণ্ড
গাজীপুর প্র‌তি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৯ মার্চ রবিবার ভোর পৌনে ৪টার দিকে উপ‌জেলার মৌচাক এলাকার ঝুট গুদা‌মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, উপ‌জেলার মৌচাক এলাকার হেলাল উদ্দিনের টিনশেডের তৈরি এক‌টি ঝুট গুদামে ভো‌র পৌ‌নে ৪টার দি‌কে আগু‌ন লা‌গে। প্রথ‌মে স্থা‌নীয়রা আগুন নেভানোর চেষ্টা ক‌রে পরে ফায়ার সা‌র্ভি‌সে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ক‌র্মিরা আগুন নেভা‌নোর কাজ শুরু ক‌রে। প‌রে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস ক‌র্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


তি‌নি আরও ব‌লেন, অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ত‌বে আগুনে ঝুট গুদাম ও গুদা‌মে থাকা মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারন জানা যায়নি।


বিবার্তা/তু‌হিন/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com