শিরোনাম
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রুবেলের আগুন ঝরা বোলিং
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ২১:৩২
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রুবেলের আগুন ঝরা বোলিং
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আগুন ঝরা বোলিং করেছেন পেসার রুবেল হোসেন। ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। নিজেদের চতুর্থ ম্যাচে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান করেছে সাকিব-মাহমুদুল্লাহর জেমকন খুলনা।


সোমবার (৩০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের অষ্টম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে খুলনা। এনামুল হক বিজয়ের সাথে ওপেনিংয়ে নেমে আজও সুবিধা করতে পারেননি সাকিব। ৯ বলে ২ বাউন্ডারিতে ১১ রানে ফিরেন। এনামুল থামেন ৫ রানে। তিন নম্বরে নামা জহিরুলও ব্যর্থ, করেন ৪ রান। এরপর মিডল-অর্ডারে ইমরুল কায়েস ও আরিফুল হক ছোট-ছোট ইনিংস খেলেন।


অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বড় ইনিংস খেলার চেষ্টা করেছেন। চতুর্থ উইকেটে ইমরুলকে নিয়ে ৫৬ ও পঞ্চম উইকেট আরিফুলের সাথে দলকে ৩৫ রান এনে দেন মাহমুদউল্লাহ। ইমরুল ২৭ বলে ২৯, আরিফুল ১১ বলে ১৯ রান করেন। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৪৭ বলে ৪৫ রান। তার ইনিংসে ৩টি চার ছিল। শেষদিকে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেছেন শুভাগত হোম। ৫ বলে ১টি করে চার-ছক্কায় করেছেন অপরাজিত ১৫ রান।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com