শিরোনাম
ক্রিকেট মাঠে গালাগাল দেয়ার সুযোগ নেই: ল্যাঙ্গার
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২০, ১৯:৫৮
ক্রিকেট মাঠে গালাগাল দেয়ার সুযোগ নেই: ল্যাঙ্গার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিকেট মাঠে গালাগাল দেয়ার সুযোগ নেই বলে নিজ দেশের ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি শিষ্যদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্রিকেট মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে গালাগাল দেয়ার কোনো সুলেনযোগ নেই।


ল্যাঙ্গার বলেছেন, ‌ঠাট্টা তামাশা করার অনেক জায়গা আছে; যাতে মজা হয় এবং লড়াকু মনোভাবও জিইয়ে থাকে। কিন্তু মাঠে গালাগাল বা প্রতিপক্ষ খেলোয়াড়কে অসম্মান করার কোনো সুযোগ নেই।


বিগত বছরগুলোতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের উত্তেজনার রেশ মাঠের বাইরেও ছড়িয়ে ছিল। সেই উত্তেজনা একটা সময়ে তিক্ততায়ও পরিণত হয়েছিল। এ কারণেই ভারতের সাথে সিরিজের আগে ক্রিকেটারদের সতর্ক করলেন ল্যাঙ্গার।


তিনি আরো বলেছেন, ‌ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যাকার দ্বিপাক্ষিক সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। মাঠের পরতে পরতে উত্তেজনা থাকবে। আশা করছি সমর্থকরা খেলা দেখে বিনোদিত হবেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com