শিরোনাম
রোনালদোকে টপকে সেরা দিবালা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২০, ২২:৩৩
রোনালদোকে টপকে সেরা দিবালা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি মৌসুমে সিরি ‘আ’র সেরা খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার নাম ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।


তবে এবার অনেক রেকর্ডেই ভাগ বসাতে পারেননি পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তা না হলেও জুভেন্টাসের টানা নবম চ্যাম্পিয়ন হওয়ার পথে যা করেছেন তাই-বা কম কিসের। ইতালিয়ান লিগে দ্রুততম সময়ে করেছেন পঞ্চাশ গোল। সিরি ‘আ’তে চার ম্যাচ বাকি থাকতেই হয়ে গিয়েছিল ৩০ গোল।


অবশেষে ৩৩ ম্যাচ খেলে থেমেছেন ৩১ গোল করে। এমন পারফরম্যান্সের পর লিগের সেরা খেলোয়াড়ের মুকুট তার মাথায় উঠবে, তা অনেকেই ধরে নিয়েছিলেন। গত মৌসুমে যে এর চেয়েও অনেক কম অবদান রেখেই সেরা হয়েছিলেন রোনালদো।


গত বছর রোনালদো আসার পর জুভদের দলে অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন দিবালা। এবার শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি ছিল তার পারফরম্যান্সে। কিন্তু করোনা বড় এক ধাক্কা হয়ে এসেছিল। বারবার করোনা পজিটিভ হয়ে আলোচনায় এসেছিলেন দিবালা। মাঠে ফিরে ঠিকই নিজের কাজটি করে গিয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। রোনালদোর সমান ম্যাচ খেলে ১১ গোলের সঙ্গে গোলে অবদান রেখেছে এগারোটিতে। তবে পরিসংখ্যান দিয়ে এবারের দিবালার পায়ের ঝলক বোঝানো যাবে না। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com