শিরোনাম
মায়ের জানাযায় অংশ নিতে পারলেন না হাবিবুল বাশার
প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ২২:১০
মায়ের জানাযায় অংশ নিতে পারলেন না হাবিবুল বাশার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসের কারণে মায়ের জানাযায় অংশ নিতে পারলেন না বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক হাবিবুল বাশার সুমন।


শনিবার (২৮ মার্চ) দুপুর ১টার কিছুক্ষণ পর হাবিবুল বাশারের মা রিজিয়া বেগম মারা যান। চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়েই মাকে শেষবার দেখতে যেতে পারতেন হাবিবুল। কিন্তু পরিবারের সদস্যদের নিষেধে তিনি যাননি।


মাত্র ৫ দিন আগে কুষ্টিয়ায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত মাকে দেখতে গিয়েছিলেন হাবিবুল। মাকে দেখে অল্প কিছুদিন বাড়িতে থেকে আবার ফিরে এসেছেন ঢাকায়। হাবিবুল কি জানতেন, জীবিত অবস্থায় সেটাই গর্ভধারিণী মায়ের সঙ্গে তার শেষ দেখা। দুই বছর আগে ২০১৮ সালের জানুয়ারিতে বাবাকে হারিয়েছিলেন হাবিবুল। আজ তার মা ও চলে গেলেন দুনিয়া ছেড়ে। মৃত্যুর পর শেষবারের মতো মায়ের মুখটাও দেখা হলো না হাবিবুলের।


কান্নায় ভেঙে পড়ে হাবিবুল জানান, আজবাদ মাগরিব পৌর গোরস্থানে দাফন করা হয়েছে তার মায়ের লাশ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com