শিরোনাম
‘অস্কার’ জিতেছেন সাকিব
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৮
‘অস্কার’ জিতেছেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ‘অস্কার’ জিতেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিপিএলে ‘সেরা বোলিং স্পেলের’ জন্য বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তাকে ‘অস্কার’ দেয়া হয়।


২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। বল হাতে দ্বিতীয় ম্যাচেই রেকর্ড গড়েন তিনি। বার্বাডোস ট্রাইডেন্টের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন রেকর্ড ৬ উইকেট। সিপিএলের ইতিহাসে এখনো সেটি সেরা বোলিং স্পেল।


সেদিন জ্যাসন হোল্ডার ও শ্যানন গ্যাব্রিয়েল বার্বাডোজের জাস্টিন গুলেন, ডাভি জ্যাকবস ও ড্যারেন ব্রাভোকে ফেরান ২৫ রানের মধ্যে। এরপর টানা ছয়টি উইকেট তুলে নেন সাকিব। একে একে তিনি ফেরান রস টেলর (১১), ডোয়াইন ব্রাভো (৫), কেভিন ও’ব্রায়েন (৯), নিকোলাস পুরান (০), কেভিন কুপার (০) ও স্যামুয়েল বার্দিকে (১)। কী ভয়ঙ্কর স্পেলই না করেছিলেন সেদিন। তার বোলিং তোপে বার্বাডোজ মাত্র ৫২ রানে অলআউট হয়েছিল। ম্যাচসেরা হয়েছিলেন সাকিব।


বৃহস্পতিবার সিপিএল অস্কারে সাকিবের সেই যাদুকরী স্পেলের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ভেরিফায়েড পেইজে পুরস্কার ঘোষণার পর সাকিবের সেই বোলিং স্পেলের ভিডিও প্রকাশ করা হয়েছে।


ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন-


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com